1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘লঞ্চে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার’ - Bangladesh Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জিএসটিইউ’তে নিয়োগ দুর্ণীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ,প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক নিহতের ঘটনায় গ্রেফতার ২ গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যা: ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: মন্ত্রী কুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের মরদেহ

‘লঞ্চে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার’

  • Update Time : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩১১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ব্যক্তিদের সবধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া চিকিৎসার সব খরচ বহন করবে সরকার বলে জনিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

শনিবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লঞ্চে অগ্নিকাণ্ড দগ্ধ রোগীদের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

লোকমান হোসেন মিয়া সাংবাদিকদের বলেন, লঞ্চে আগুনে দগ্ধ হওয়া আহত ব্যক্তিদের সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহত ব্যক্তিদের সবধরনের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কোনো ধরনের যেন সমস্যা না হয় সেজন্য নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। নিহত ব্যক্তিদের মরদেহ বাড়িতে পাঠানো থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থাও করা হবে।

তিনি বলেন, আজ সকালে তার মধ্যে হাবিব খান নামের একজন মারা গেছেন, একজন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। বর্তমানে ১৯ জনের চিকিৎসা চলছে। দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। ভর্তি হওয়া প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে। আইসিইউতে থাকা একজনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরো বলেন, লঞ্চে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত ৮১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে ১৬ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর ৪৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন দগ্ধরা শঙ্কামুক্ত কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,পুড়ে যাওয়া রোগীদের অবস্থা নিশ্চিত করে বলা যায় না। তারা শঙ্কামুক্ত কি না, তা এতো দ্রুত বলা সম্ভব নয়।

দগ্ধ অনেককে ভর্তি করা হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও। তাদের চিকিৎসায় এরইমধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাত সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION