1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম: স্বরাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৫০২ জন পঠিত

বর্তমানে পুলিশ অনেক দক্ষ, শক্তিশালী এবং তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, দেশের পুলিশ ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা হয়েছে। বিগত ১২ বছর আগেও এই অবস্থায় ছিল না। তাই দেশের কোথাও চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আর জায়গা হবে না।

শনিবার রাজধানীর আফতাবনগরে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি স্বাধীন দেশ ধাপে ধাপে অনেক ত্যাগের মধ্য দিয়ে বর্তমান অবস্থানে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। যার তুলনা শুধু তিনিই (বঙ্গবন্ধু)। তার নেতৃত্বে কীভাবে আমরা স্বাধীনতা পেয়েছি তা বিশ্বের মানুষ জানে।

আসাদুজ্জামান খান বলেন, আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। অনেকের রায় কার্যকর হয়েছে। এখনো যারা পালিয়ে আছে, তাদের খুঁজে বের করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রযুক্তি বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশানের উপ-পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মো. আলমগীর হোসেন ঢালী সভায় সভাপতিত্ব করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION