1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এক দিনে ২৬৯ রোগী শনাক্ত, মৃত্যু ১ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

এক দিনে ২৬৯ রোগী শনাক্ত, মৃত্যু ১

  • Update Time : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৪৭০ জন পঠিত

দেশে গত এক দিনে আরও ২৬৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১ জনের।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৮১৯ জন। তাদের মধ্যে ২৮ হাজার ১৭ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানা যায়, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৯ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৩ হাজার ৭৪০ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৯৩ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৭১ শতাংশের বেশি। দেশের ৩৪ জেলায় এ সময় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৪৮টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪০টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION