1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
২৪ ঘণ্টায় বেড়ে মৃত্যু, কমেছে শনাক্ত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

২৪ ঘণ্টায় বেড়ে মৃত্যু, কমেছে শনাক্ত

  • Update Time : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৪২৭ জন পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৯৫ জনে।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জনে।

এর আগের দিন শুক্রবার (৩ ডিসেম্বর) ২৪৩ জনের শনাক্ত হয়েছিল করোনা। আর মারা গিয়েছিলেন তিনজন।

শনিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৪২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জন পুরুষ ও ৪ জন নারী। এ সময়ে ঢাকায় ৩, রাজশাহী, বরিশাল ও সিলেটে একজন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION