1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইউপি নির্বাচনে সহিংসতা বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপিকে নির্দেশ প্রধানমন্ত্রীর - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

ইউপি নির্বাচনে সহিংসতা বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপিকে নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Update Time : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৪৪১ জন পঠিত

স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৯ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকের শেষে গণভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে ব্রিফ করতে গিয়ে এ কথা জানান তিনি।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এবারকার ইউপি নির্বাচনে মাহবুব তালুকদার বলে আসছিলো যে, ভোটারদের অনাগ্রহ। এখানে ৭০ থেকে ৭৩ ভাগ ভোটার উপস্থিত ছিলেন। ভোটারদের উপস্থিতি ভোটের প্রতি আগ্রহ আরো বাড়িয়েছে অতীতের  চেয়ে এটা প্রমাণিত।

এর সঙ্গে যে সহিংসতার উপাদান যোগ হয়েছে, এই ব‌্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিশেষ করে মন্ত্রী ও আইজিপিকে প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশ দিয়েছেন এসব ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এবং বব‌্যস্থা নেয়ার জন‌্য”

এ সময় তিনি বিতর্কিত বক্তব‌্য দেয়ায় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার এবং প্রাথমিক সদস‌্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তার কারন দর্শানোর নোটিশের জবাবে আমাদের দলের সভাপতি বরাবর পাঠানো জবাব আমি পড়ে শুনিয়েছি। কিন্তু গোটা হাউস কঠোর শাস্তিমুলক ব‌্যবস্থা গ্রহণের পক্ষে মত দেয়। সভাপতি সবার মতামত শুনেছেন। সবাই তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমুলক ব‌্যবস্থা গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION