1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টিকা এখন স্কুলে স্কুলে গিয়ে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন; দখলমুক্ত হবে সব খাল : ডিসি আরিফ মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

টিকা এখন স্কুলে স্কুলে গিয়ে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৪২৯ জন পঠিত

করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতরের টিম এখন থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে টিকা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, এই কার্যক্রম খুব শিগগিরই বাস্তবায়ন শুরু হবে।

দেশের প্রাপ্তবয়স্কদের টিকাদান শুরুর আট মাস পর গত অক্টোবরে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়। তবে স্কুলে স্কুলে না গিয়ে একটা কেন্দ্রে আশপাশের অন্তত পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছিল। এতে শিক্ষার্থীদের টিকাদানে সমস্যা হচ্ছিল। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে যে সব স্কুলে টিকাদান কেন্দ্র নাই, ওই সব স্কুলে আমাদের টিম গিয়ে টিকা দিয়ে আসবে। এখন যে কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হচ্ছে, সেটিও চালু থাকবে বলে জানান তিনি।

স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। সব জেলায় স্কুলে স্কুলে গিয়ে এই টিকা দেওয়া চ্যালেঞ্জ। এবিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমাদের ছেলেমেয়েদের কত টিকা দিতে হবে। স্কুলের ছেলেমেয়েদের টিকা দিতে যাওয়ার পদক্ষেপ নেওয়া দরকার, তাই আমরা পদক্ষেপ নেবো।

ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION