1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন মনোনয়ন প্রত্যাশী কামাল - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা কোটালীপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হচ্ছে চুনোপুঁটি, ধরাছোঁয়ার বাইরে রাঘব বোয়াল গোপালগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত কোটালীপাড়ায় আগুনে বসত ঘর পুড়ে যাওয়া পরিবারের পাসে দাড়াঁলেন সৌদি প্রবাসী ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ৭ কোটি মানুষ মরুভূমির মধ্যে পড়েছে: এ্যানি জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু ঈদকে ঘিরে গাইবান্ধায় র‍্যাব-১৩ এর নিরাপত্তা জোরদার কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কোটালীপাড়ায় শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন মনোনয়ন প্রত্যাশী কামাল

  • Update Time : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪২৭ জন পঠিত

কোটালীপাড়ায় শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন মনোনয়ন প্রত্যাশী কামাল

কোটালীপাড়া থেকে মোল্যা মহিউদ্দিন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫নং রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এ দলীয় মনোনয়ন এবং দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী ইউনিয়ন আওমীলীগের উপ-দপ্তর সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সিতাইকুন্ড গ্রামের কৃতি সন্তান কামাল হোসেন হাওলাদার শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন। গত বৃহস্পতিবার দিবা গত (নবমির) রাতে উপজেলার- বটবাড়ী, রাজেন্দারপাড়, ভূতুরিয়া, মাদার বাড়ী, দেবগ্রাম, বঙ্গলক্ষী, ভাঙ্গারহাট, দিঘলীয়া, ছিকটিবাড়ী সহ রাধাগঞ্জের সকল পূজামন্ডপে সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত ঘুরে ঘুরে মন্দির কমিটির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সেই সাথে তিনি ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজামন্ডপে নগদ অর্থ অনুদান প্রদান করেন। ভাঙ্গারহাট দূর্গা মন্দিরে কামাল হোসেন তার বক্তব্যে বলেন- আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অত্র ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি সকলের দোয়া ও আশীর্বাদ চাই। তিনি আরও বলেন- আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে জাতি-ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সকল মানুষের পাশে আছি ভবিষ্যতে ও থাকবো। এ সময় তার সঙ্গে ছিলেন- উপজেলা কৃষকলীগ সিনিয়র সহ-সভাপতি এস এম আজাহার উদ্দিন, ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক আওলাদ হোসেন হাওলাদার, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুচ কাজী, আমিনুল ইসলাম শেখ, মোঃ খোকন ফকির, খলিলুর রহমান শেখ, নেয়ামুল ফকির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION