1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন

  • Update Time : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৪ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এরপর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিধি মেনে এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিন, এ্যাড. চৌধুরী খসরুল আলম, সদস্য শেখ মোত্তাহিদুর রহমান শিরু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, জেলা যুবলীগ সভাপতি জিএম সাহাবুদ্দিন আজম, জেলা ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম. নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. জুলকদর রহমান, গোবরা ইউপি চেয়ারম্যান সফিকিুর রহমান চৌধুরী টুটুল, উলপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান বাবুল, দুর্গাপুর ইউপি চেয়ারম্যাননাজিব আহমেদ সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, যতো ষড়যন্ত্র হোক না কেন জাতির জনকের কন্যা তার পিতার আদর্শ ও বাংলার মানুসের উন্নয়ন অগ্রগতিতে পিছপা হবে না। অনেকবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ তাকে দেশ ও মানুষের সেবায় বাঁচিয়ে রেখেছেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে শেখ হাসিনার নেতৃত্বে দেশ আর কখনো পিছিয়ে যাবে না। আমরা উন্নত আধুনিক আর মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকবো ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION