1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কাগইল বনিক সমিতির প্রতিবাদসভা ও মানববন্ধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কাগইল বনিক সমিতির প্রতিবাদসভা ও মানববন্ধন

  • Update Time : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৯ জন পঠিত

বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া, 

শুক্রবার (১৭সেপ্টেম্বর) বগুড়া জেলা গাবতলী উপজেলা কাগইল বাজারে বনিক সমিতির নেতৃবৃন্দদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কাগইল বাজার সংলগ্ন তিনমাথা মোড়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করেন।

অত্র বনিক সমিতি সদস্য ও সচেতন মহলের উদ্যোগে মানবন্ধনে সভাপতিত্ব করেন বনিক সমিতির সভাপতি আজিজুল হক স্বপন হিরা।  সংগঠনের উপদেষ্টা এবি,এম আবু সাঈদ এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন থানা, বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, কাগইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হিলু, সংগঠনের উপদেষ্টা আব্দুল বারী, সমিতির সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম।

উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন কাগইল ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু আছাদ, সংগঠনের উপদেষ্টা আজমল হোসেন শীষ, রাহেল মন্ডল, বিএনপি নেতা আব্দুস সবুর সবুজ, সমাজসেবিকা দিল আফরুজা লাবনী, সমিতির নেতা রিপন, পাপ্পু, মিনারুল, মিলন, কামাল, সুরুজ, সাধন, বাপ্পী, স্বপন, নুরুন্নবী, বাবলু, তাপস, আলমগীর, হারুন, রনি, রেজা, মামুন, ইমরান, এনামুল, মিনহাজুল রাকিবুল ইসলাম’ সহ সাধারন ব্যবসায়ীবৃন্দ এবং এলাকার সচেতন নাগরিক সমাজ প্রমূখ।

উল্লেখ্য গত ১৬ জুলাই কাগইল বাজারে আমিন জুয়েলার্সে একটি চুরীর ঘটনা ঘটে। এরপর থানার অভিযোগের ভিক্তিতে পুলিশ সাহিদুলের পুত্র সাদেকুল কে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে চুরীকৃত মালামাল উদ্ধার ও অভিযুক্ত সাদেকুলকে জেলহাজতে প্রেরন করে। এ মামলাকে ধামাচাপা দিতে পরবর্তীতে চুরীর মামলায় অভিযুক্ত আসামী সাহিদুল বাদী হয়ে কাগইল বাজার বনিক সমিতির বর্তমান সভাপতি আজিজুল হক স্বপন হিরা’সহ জাকিরুল, বাপ্পী, এনামুল, মিনহাজ, মেহেদীকে আসামী করে জেলা বগুড়া গাবতলী থানা বিজ্ঞ আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় বক্তরা কাগইল বাজার বনিক সমিতির নেতৃবৃন্দদের উপর দায়ের করা উক্ত ভিত্তিহীন মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ও তিব্র নিন্দা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION