1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এদেশে কোন ধর্ষণকারী ছাড় পাবে না, বঙ্গবন্ধু’র সমাধিতে পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

এদেশে কোন ধর্ষণকারী ছাড় পাবে না, বঙ্গবন্ধু’র সমাধিতে পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৫৪৬ জন পঠিত

নিজস্ব প্রতিনিধি , 

এদেশে কোন ধর্ষণকারী ছাড় পাবে না, অভিযুক্ত সকলকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। যাতে দ্রুত বিচার কাজ সম্পন্ন করা যায়। বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সোয়া ১২টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে তিনি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকলের রূহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ করোনা মহামারী থেকে দ্রুত মুক্তি পেতে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), ডিআইজি (অপারেশন) এম. খুরশীদ আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার), খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার), খুলনা মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) মাসুদুর রহমান, ডিআইজি মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ মো. আসাদ, অতিরিক্ত ডিআইজি নূরে আলম মিনা, র‌্যাব-৮ এর সিও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম বিপিএম, এপিবিএন-এর সিইও নিজামুল হক মোল্লা সহ ঢাকা, খুলনা, বরিশাল ও পুলিশ হেডকেয়ার্টাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, মেহেরপুর, খুলনা, বরিশাল, বাগেরহাট, গোপালগঞ্জ, হাইওয়ে পুলিশ মাদারীপুর, নড়াইল জেলা সমূহের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা আ.লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি শেখ লুৎফার রহমান বাচ্চু, টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ হোসেন সহ গোপালগঞ্জ জেলা ও উপজেলা আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এরপর আইজিপি ড. বেনজীর আহমেদ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে জেলা ও উপজেলা পর্যায়ের আ.লীগ নেতৃবৃন্দের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION