1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আগৈলঝাড়ায় হরিণের মাংস ও চামড়াসহ এনজিওর পরিচালক গ্রেফতার - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

আগৈলঝাড়ায় হরিণের মাংস ও চামড়াসহ এনজিওর পরিচালক গ্রেফতার

  • Update Time : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৯ জন পঠিত

গৌরনদী থেকে বিশ্বজিত সরকার বিপ্লব, 

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের ‘আলো শিখা সমাজ উন্নয়ন সংস্থা’র থেকে হরিণের মাংস ও চামড়া উদ্ধার করা হয়েছে। ওই ভবনের নীচে সংস্থার নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার হরিণ লালনপালন করেন। সেখান থেকে হরিণের মাংশ ও চামড়া পাচারকালে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ অভিযান পরিচালনা করেন। হরিণের ৩৭ কেজি মাংস এবং ৬টি হরিণের চামড়া পুলিশ উদ্ধার করে।

 

পুলিশ ঘটনাস্থল থেকে ওই সংস্থার নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার, নবগ্রামের বাসিন্দা অজিত সরকারের ছেলে বিপ্লব সরকার, আহুত বাটরার বাসিন্দা রায় চন্দ্র হাওলাদারের ছেলে সুনীল চন্দ্র এবং রাজিহারের বাসিন্দা চৈতন্য সরকারের ছেলে খোকন সরকারকে গ্রেফতার করেন।
আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম ছরোয়ার সাংবাদিকদের বলেন, আটককৃতরা এনজিও’র তিনতলা ভবনের তৃতীয় তলায় গোপনে হরিণ জবাই করে তার মাংস বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হরিণের মাংস ও চামড়াসহ ওই ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

আগৈলঝাড়া থানার ওসি আরও বলেন, ওই ভবন সংলগ্ন বাড়িতে মৃদুল হালদারের একটি হরিণের অনুমোদিত খামার রয়েছে। অনুমতি না নিয়ে গোপনে হরিণ জবাই করে তার মাংস বিক্রি করছিল। এ কারণে তাকে সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION