1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে পল্লী বিদ্যুতের সতের লক্ষাধীক টাকা মুল্যের চোরাই তারসহ দুইজন গ্রেফতার - Bangladesh Khabor
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পোলাপানগুলো খাসির মতো মোটা হচ্ছে, এটা কীভাবে সম্ভব: মির্জা আব্বাস খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসির ফল খারাপের পেছনে সরকারেরও ব্যর্থতা রয়েছে: শিবির সেক্রেটারি মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই

গৌরনদীতে পল্লী বিদ্যুতের সতের লক্ষাধীক টাকা মুল্যের চোরাই তারসহ দুইজন গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০২ জন পঠিত

গৌরনদী থেকে বিশ্বজিত সরকার বিপ্লব, 

পল্লী বিদ্যুতের সতের লক্ষাধীক টাকা মুল্যের ১০ ড্রাম তারসহ দুই চোরকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। বুধবার উপজেলার মাহিলাড়া এলাকা থেকে চোরাই কাজে জড়িত মেহেদী হাসান (২৯) এবং ফয়জুল্লাহ (৪৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদীর বাড়ি যশোরের কেশবপুর ও মোজাম্মেলের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।

জানাগেছে পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা হইতে পল্লী বিদ্যুতের তার চুরি করিয়া এনে উপজেলার মাহিলাড়া এলাকায় জনৈক হুমায়ুন কবিরের ভাড়াটিয়া বাড়িতে রাখে চোর চক্র। গ্রেফতারকৃত মেহেদী হাসান ওই বাড়িতে ভাড়া থেকে এ কাজ করে আসছিল।

 

গৌরনদী মডেল থানার এস আই শাহজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত তারের অনুমানিক মূল্য ১৭ লাখ ১১ হাজার টাকা। সুত্রমতে গ্রেফতারকৃত চোরেরা মাহিলাড়া এলাকায় থেকে দীর্ঘদিন এ কাজ করে আসছে। স্থানীয়রা জানিয়েছে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে এর সাথে আরো যারা জড়িত তাদেরও গ্রেফতার করা সম্ভব।

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, সতের লক্ষাধীক টাকার ১০ ড্রাম এ্যালোমোনিয়াম তারসহ দুই চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION