1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ জামালকে এক লাখ টাকা জরিমানা - Bangladesh Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত বাউফলের রাজনগর খাল খনন প্রকল্প পরিদর্শনে ইউএনও, কাজের অগ্রগতিতে সন্তোষ সোনারগাঁয়ে ১ টি চুনা কারখানা গুড়িয়ে ও ১ হাজার টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ করবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ জামালকে এক লাখ টাকা জরিমানা

  • Update Time : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৪৩৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

গত ২১ আগস্ট প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ড্র করা ম্যাচে মেজাজ হারিয়ে মারামারিতে জড়িয়ে যান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবলাররা। মাঠের উত্তাপ গ্যালারিতেও ছড়িয়ে যায়। উভয় দলের সমর্থকরা মারামারিতে জড়িয়ে যান।

এমন গুরুতর অপরাধে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এক লাখ টাকা জরিমানা করেছে। আর শেখ জামালের দুই ফুটবলার শাকিল আহমেদ ও ফয়সাল আহমেদকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচে শাকিল ও ফয়সাল না খেলায় শাস্তি কার্যকর হয়ে গেছে ঘোষণার আগেই। সহকারী কোচ হাসান আল মামুনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ব্রাদার্সকে ২৫ হাজার টাকা জরিমানা ও এক ফুটবলারকে এক ম্যাচে বিরতি ও দুই বলবয় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছে।

চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও শাস্তি পেয়েছে। শেখ জামালকে হারানোর পর তারা চ্যাম্পিয়ন উৎসব করে মাঠে। ভেজা মাঠে কিছুক্ষণ পর আরেকটি ম্যাচ ছিল। ম্যাচ কমিশনারের নিষেধ উপেক্ষা করে কিংস শিরোপা-উৎসব করায় এক লাখ টাকা জরিমানা করেছে ডিসিপ্লিনারি কমিটি।

এছাড়া রহমতগঞ্জে দুই ম্যাচের দুই ঘটনায় ২২ হাজার টাকা, চট্টগ্রাম আবাহনীকে ১০ হাজার টাকার পাশাপাশি বন্দরনগরীর দল ও রহমতগঞ্জের বলবয়কে চার ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION