1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় চাকুরী দেওয়ার নামে প্রতারণা " হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা  - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

কোটালীপাড়ায় চাকুরী দেওয়ার নামে প্রতারণা ” হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা 

  • Update Time : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৫৪৩ জন পঠিত

স্টাফ রিপোটার, 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চাকুরী দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি কুচক্রী মহল। উপজেলার বাগান উত্তরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। 
সরজমিনে জানা যায় – এলাকার গোপাল বালার ছেলে উত্তম বালা (২৫) কে চাকুরি দেওয়ার নাম করে আয়কর অধিদপ্তরের অফিস সহকারী পদের ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দেয় প্রতিবেশী জুধীস্টীর বালার ছেলে কানাই বালা (৪৫) ও বলাই বালা (৪৮) নামক দুই সহোদর। 
এর বিনিময়ে তারা ভুক্তভোগীর কাছ থেকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়।  চাকুরি প্রার্থী বাংলাদেশ করপরিদর্শন পরিদপ্তর ঢাকা এর  উপ- মহাপরিচালক ( প্রশাসন) আব্দুলাহ আল মামুন সীল ও স্বাক্ষরিত নিয়োগপত্রটি সঙ্গে নিয়ে তারিখ অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানে যোগদান করতে গেলে প্রতারণার বিষয় টি বুঝতে পারেন।
গোপাল বালা সাংবাদিকদের বলেন- আমি জমি
বন্ধক রেখে ও সুদে বেজে টাকা এনে ছেলের চাকুরীর জন্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা কানাই বালার হাতে তুলে দিয়েছি, এখন অতিকষ্টে আমার সংসার চলে,   আমি এই প্রতারণার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।
সাবেক গ্রাম পুলিশ সহাদেব গাইন বলেন- আমার নিজ হাতে গুনে ৩ লক্ষ ৬০ হাজার টাকা কানাই বালার হাতে তুলে দিয়েছি।
এ ব্যাপারে কথা বলার জন্য সাংবাদিকগণ কানাই বালা ও বলাই বালার বাড়িতে গেলে তাদের পাওয়া যায় নি। তাদের বোন পূর্ণিমা বালা ও  ভাইয়ের স্ত্রী অন্তরা বালা জানান – চাকুরী দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা আনার বিষয় টি ঘরে বসে কানাই ও বলাই কে আলোচনা করতে শুনেছি।
এ ব্যাপারে গোপাল বালা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কোটালীপাড়া থানার এস আই কাজী আজাদ  এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন – অভিযোগ পেয়েছি,  তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION