1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উজিরপুর ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

উজিরপুর ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৫০৪ জন পঠিত

বরিশাল থেকে এস এম ওমর আলী সানী, 

বরিশাল জেলার উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করার অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে প্রতারক চক্র ওই নম্বরটি ক্লোন করে কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্নজনের কাছে টাকা দাবি করেছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুরে ইউএনও বলেন, মঙ্গলবার রাতে একটি প্রতারক চক্র আমার দাপ্তরিক মোবাইল নম্বর (০১৩১৮-২৫৬৩৩৯) ক্লোন করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ী ও স্থানীয় অনেকের কাছে টাকা দাবি করেছে। বিষয়টি নিশ্চিত হয়ে আমি তাৎক্ষণিকভাবে উজিরপুর মডেল থানার ওসিকে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। একইসাথে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের কাছে ফোন করে তাদের সতর্ক করে দিয়েছি।

 

ইউএনওর মোবাইল নম্বর ক্লোনের ঘটনায় সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি মো. আলী আরশাদ বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করতে পারলেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION