1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে সেলফির আড়ালে মাদক ব্যবসা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতার দুই - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

গৌরনদীতে সেলফির আড়ালে মাদক ব্যবসা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতার দুই

  • Update Time : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৪৩৪ জন পঠিত

গৌরনদী থেকে বিশ্বজিত সরকার বিপ্লব, 

কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামীলীগ অথবা সহযোগী সংগঠনের গুরত্বপুর্ন কোন নেতার সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়াই যেন তাদের কাজ। এর কারন নিজেদের দলের গুরত্বপূর্ন লোক হিসেবে পরিচয় পাওয়া। কিন্ত আড়ালে ভয়াবহ মাদক সিন্ডিকেট। অথচ স্থানীয় আওয়ামীলীগ বা সহযোগী সংগঠনের কোন তালিকায় তাদের নাম না থাকলেও সেলফি এবং স্থানীয় কতিপয় প্রভাবশালী নেতার ছত্রছায়ায় তারা দাবীয়ে বেড়াত গোটা এলাকা।

 

১৪ আগষ্ট (২০২১ইং) শনিবার গৌরনদী মডেল থানা পুলিশ আন্তজেলা মাদক ব্যবসায়ী চক্রের ০২ সদস্য বিশ্বজিৎ বনিক(৩৪) ও কাওসার খান(৪২)কে মাদকসহ গ্রেফতার করেছে। আটককৃতরা উপজেলার দক্ষিন পালরদী গ্রামের বাসিন্ধা। তাদের কাজ থেকে ১০২ পিচ ইয়াবা এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে। আজ গৌরনদী মডেল থানার চৌকস পুলিশের একটি টিম এস, আই অহিদ মিয়া,এ,এস,আই পিনাকি এবং এ,এস,আই আসাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের দক্ষিন পালরদী এলাকা থেকে গ্রেফতার করে।

 

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ অহিদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ পালরদী মহল্লায় অভিযান চালায়। গ্রেপ্তারকৃত বিশ্বজিৎ বনিকের বিরুদ্ধে মুলাদী থানায় ০৪ টি ও বরিশাল বিমানবন্দর থানার ০১ টি এবং কাওসার খানের বিরুদ্ধে বরিশাল বিমানবন্দর থানার ০১ টি ও গৌরনদী মডেল থানা ০১ টি করে মামলা রয়েছে। থানার এস,আই মোঃ অহিদ মিয়া বাদী হয়ে ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন,৩৬(১) এর ১০(ক) মামলা রুজু করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION