1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১৫ আগস্ট রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসে সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায়' - Bangladesh Khabor
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ঈদের দিন চাচা-ভাতিজাকে পিটিয়ে আহত করার অভিযোগ এনসিপি নেতাকে জুতাপেটা রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন: ডেপুটি স্পিকার অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরলেন মাহদী আমিন খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

১৫ আগস্ট রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসে সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায়’

  • Update Time : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৪০৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

বাংলাদেশের রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসের সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় পচাত্তরের আগস্ট ট্র্যাজেডি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বৃহস্পতিবার সকালে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন। 

শহীদ শেখ কামাল তারুণ্যের অহংকার এবং একজন সৃষ্টিশীল অনন্য প্রতিভার দৃষ্টান্ত হয়ে থাকবেন বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে শেখ কামালের   বহুমুখী সৃজনশীল প্রতিভার সৃষ্টি। আজকে লক্ষ কোটি তরুণের অন্তরে প্রেরণার  প্রদীপ্ত প্রজ্জলিত শিখা হিসেবে যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার যে কলঙ্ক জাতির কপালে কলঙ্ক তিলক হিসেবে ছিল- সেই কলঙ্কের কালিমা বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পূর্ণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আলোর পথে যাত্রা শুরু করছেন, সেই আলোর পথের অভিযাত্রী হয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবো – আজকের দিনে এটাই অঙ্গীকার।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবাহনী ক্লাবে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION