1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হানিমুনের সময় থেকেই স্ত্রীকে নির্যাতন শুরু করেন হানি সিং! - Bangladesh Khabor
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার স্তূপ কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১ বাউফলে শিক্ষার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত

হানিমুনের সময় থেকেই স্ত্রীকে নির্যাতন শুরু করেন হানি সিং!

  • Update Time : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৫১৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

ভারতের র‌্যাপ গায়ক হানি সিংয়ের বিরুদ্ধে তার স্ত্রী শালিনী তলওয়ার মামলা করেছেন। 

দিল্লির তিস হাজারি আদালতে স্বামীর বিরুদ্ধে যৌন হেনস্থা, মানসিক নির্যাতন ও আর্থিকভাবে নিগ্রহের অভিযোগ করেছেন তিনি।  

মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তানিয়া সিংয়ের আদালতে মামলাটি করা হয়। খবর হিন্দুস্তান টাইমস।

মামলার আবেদন শোনার পর হানি সিংকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৮ আগস্টের মধ্যে তার বয়ান আদালতের কাছে জমা দিতে বলা হয়েছে। এছাড়া  হানি সিং ও শালিনীর নামে যে সমস্ত সম্পত্তি রয়েছে তা বিক্রি করা যাবে না বলে  নির্দেশ দিয়েছে আদালত। 

শালিনী ও হানি সিংয়ের সম্পর্ক ২০ বছরের। ২০১১ সালে শিখ রীতি অনুযায়ী দিল্লির ফার্ম হাউজে তারা বিয়ে করেন।

শালিনীর পক্ষে আদালতে হানি সিং ও তার পরিবারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনা হয়েছে। শারীরিক নির্যাতন, যৌন হেনস্তা, মানসিক নিপীড়ন এবং আর্থিক কেলেঙ্কোরির মতো অভিযোগ করা হয়েছে।

এমনকি হানির পরিবারের বিরুদ্ধে ধন সম্পত্তি আটকে রাখার অভিযোগ করেছেন শালিনী।

শালিনী জানিয়েছেন, তাদের হানিমুনের সময় থেকেই হানি সিং তার গায়ে হাত তোলা শুরু করেন। সঙ্গে হানি সিংয়ের মদের নেশা, একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি। এমনকি হানি সিং তার হাত থেকে খুলে ফেলেছিলেন বিয়ের আংটিও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION