1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিলে? রাজকে প্রশ্ন শিল্পার - Bangladesh Khabor
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ, ডিসি মাসুদসহ আহত কয়েকজন যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যু সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে ধানের শীর্ষের পক্ষে ভােট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত নতুন প্রধানমন্ত্রীর শপথের তারিখ জানালেন প্রেস সচিব বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী স্ত্রী আটক সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে মাথাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব

পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিলে? রাজকে প্রশ্ন শিল্পার

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১০১৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

পর্নোগ্রাফি কাণ্ডে তোলপাড় বলিউড পাড়া। বলিউডের প্রতিষ্ঠিত নায়িকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতার হয়ে কারাগারে।

মঙ্গলবার রাজকে ম্যাজিস্ট্রেট কোর্টের তরফে আরও ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এই মুহূর্তে মুম্বাইয়ের আর্থার রোডে জেলেবন্দি রয়েছেন শিল্পার স্বামী।

এ ঘটনায় নিন্দার ঝড় বইছে ভারতজুড়ে। শিল্পা শেঠির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

সব মিলিয়ে স্বামীর সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে বলিউড সেনসেশনের।  কারণ স্বামীর এমন কাণ্ডে জেরার মুখে পড়তে হয়েছে শিল্পা শেঠিকেও। তদন্তকারীদের কড়া নজরদাড়িতে রয়েছেন তিনি। এমনকি নিজের কাজ পর্যন্ত হারিয়ে ফেলেছেন বলিউডের এই অভিনেত্রী।

ইতোমধ্যে একবার শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। শোনা যাচ্ছে, শিগগিরই ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাকে। পাশাপাশি তার ফোনের ফরেনসিক পরীক্ষাও করানো হতে পারে বলে জানা গেছে।

এএনআই-এর প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ‘জিজ্ঞাসাবাদের সময় কান্নায় ভেঙে পড়েছিলেন শিল্পা শেঠি। রাজ এবং শিল্পার মধ্যে খুব বড় বাকবিতণ্ডা হয় সেই সময়। শিল্পা চিৎকার করে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে, এই জাতীয় কাজ করার প্রয়োজন কী ছিলো এবং তিনি কেনো এসব করেছেন।

ওই জিজ্ঞাসাবাদে শিল্পা নাকি রাজকে আরও বলেছেন, ‘আমাদের সব আছে, তাহলে এসব করার প্রয়োজন কী ছিলো? পরিবারের সম্মান ধুলোয় মিশিয়েছো, কেনো এমন করলে?’

পরে অভিনেত্রীকে শান্ত করার জন্য নাকি অপরাধ দমন শাখাকে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION