1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এবার লেখক হচ্ছেন ইমন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

এবার লেখক হচ্ছেন ইমন

  • Update Time : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪০৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

মডেলিং দিয়ে মিডিয়ায় কাজ শুরু করলেও এখন একজন সফল চিত্রনায়ক ইমন। একাধিক সিনেমার কাজ হাতে রয়েছে তার। করোনাকালেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। সেই ধারাবাহিকতায় এবার ভিন্নধর্মী গল্পের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই চিত্রনায়ক। এটির নাম ‘কাগজ’।

পরিচালনা করবেন জুলফিকার জাহেদী। এই ছবির গল্প তৈরি করা হয়েছে একজন লেখকের জীবন দর্শনের ওপর। সেই লেখকের চরিত্রেটিতেই অভিনয় করবেন ইমন।

এতে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, প্রথমবার লেখকের চরিত্রে অভিনয় করছি। তবে এটি বাণিজ্যিক প্রচলিত ধাচের কোনো সিনেমা নয়। গল্পকে প্রাধান্য দিয়ে এটি নির্মিত হবে। একটি মনস্তাত্ত্বিক আখ্যান হবে ছবিটি। এ ধরনের গল্পের ছবিতে অভিনয়ের ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। এবার সুযোগ পেলাম, তাই ছবিটির সঙ্গে যুক্ত হলাম। পরিচালকও বেশ গুছিয়ে নির্মাণ করার পরিকল্পনা করছেন। আশা করছি ছবিটিতে সাবলীলভাবেই অভিনয় করব।

করোনার লকডাউন শেষ হলে ঢাকার বাইরের একটি লোকেশনে এটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক। এদিকে রোজার ঈদের আগে সাইদুল ইসলাম রানার পরিচালনায় ‘বীরত্ব’ নামের একটি ছবির কাজ শেষ করেছেন ইমন। তাছাড়া করোনাকাল শুরু হওয়ার আগেই অঞ্জন আইচের পরিচালনায় ‘আগামীকাল’ নামের একটি ছবির কাজও শেষ করেছিলেন। সেটিও মুক্তির অপেক্ষায় আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION