1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উদাসীনতায় করোনা সংক্রমণে আজ জনজীবন বিপন্ন: মির্জা ফখরুল - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

উদাসীনতায় করোনা সংক্রমণে আজ জনজীবন বিপন্ন: মির্জা ফখরুল

  • Update Time : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৫৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

সরকারের উদাসীনতা ও অযোগ্যতার কারণেই করোনা সংক্রমণে জনজীবন বিপন্ন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঈদের নামাজ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

সকালে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খানকে নিয়ে বিএনপি মহাসচিব শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে যান। তারা সামাজিক দূরত্ব বজায় রেখে ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন।

 

মির্জা ফখরুল বলেন- এই দোয়া করেছি যে, ভয়াবহ মহামারি যা সারাবিশ্বে গোটা মানবজাতিকে বিপন্ন করে ফেলেছে আল্লাহতায়ালা যেন তা থেকে রক্ষা করেন। এই দেশের মানুষকে ক্ষমা করেন এবং এই ভয়াবহ মহামারি থেকে তাদের মুক্ত করেন। ঈদ উদযাপন প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন একটা সময় আমরা ঈদুল আজহা উদযাপন করছি, যখন আমাদের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যিনি সারাজীবন ত্যাগস্বীকার করে এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, গণতন্ত্রের জন্য কাজ করেছেন, তিনি আজ কারারুদ্ধ হয়ে আছেন অসুস্থাবস্থায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশান্তরী হয়ে নির্বাসিত অবস্থায় আছেন। লাখ লাখ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হচ্ছে, গুম হয়ে যাচ্ছে। দেশে কোনো গণতন্ত্র নেই। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION