1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভাঙ্গুড়ায় ফুটব্রিজ বন্ধ করে দেওয়ায় গ্রামবাসীর প্রতিবাদ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ গোপালগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানের যোগদান

ভাঙ্গুড়ায় ফুটব্রিজ বন্ধ করে দেওয়ায় গ্রামবাসীর প্রতিবাদ

  • Update Time : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৯৮ জন পঠিত

ভাঙ্গুড়া থেকে মিনু রহমান খান, 

পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া পশ্চিমপাড়ায় জন চলাচলের একটি ফুটব্রিজ রবিবার(১৮ জুলাই) বিকালে বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামের প্রভাবশালী এক ব্যক্তি ব্রিজের মুখে বাঁশের বেড়া দিয়ে পথ আটকিয়ে দেন। ফলে ১০ গ্রামের মানুষের চলাচলের জন্য ব্যবহৃত এই ব্রিজ দিয়ে কেউ আর যাতায়াত করতে পারছেনা।
রবিবার বিকালে ফেসবুকে ইকবাল হোসেন সাচ্চু নামের ওই গ্রামের এক বাসিন্দা তার ফেসবুক আইডিতে ব্রিজের মুখ বন্ধের কয়েকটি ছবি পোস্ট দিয়ে ভাঙ্গুড়া সদরে প্রবেশ পথে বাঁধা কেন মন্তব্য লিখে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
একই গ্রামের মিলন সরদারসহ অনেকেই ফেসবুকে ওই প্রভাবশালীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে মন্তব্য দিয়েছেন। অপরদিকে ওই গ্রামের মজিদুল ইসলাম নয়ন ও শেখ আজম ২৫ বছরের পুরানো এই ফুটব্রিজটি পরিত্যাক্ত ঘোষনার দাবি জানিয়েছেন।

 

জানাগেছে,ভাঙ্গুড়া এলজিইডি উপজেলার অন্তত দশ গ্রামের জনসাধারণের চলাচলের জন্য নৌবাড়িয়ার উত্তর পাশে বাঁধের উপর নির্মিত পাকা রাস্তার সাথে সংযোগ রেখে ব্রিজটি নির্মাণ করে। পরবর্তীতে এলজিইডি’র এক প্রভাবশালী ব্যক্তি ব্রিজের দক্ষিণ পাশের আ্যপ্রোচিং রোড বন্ধ করে নিজের দখলে নেন। তারপরও বন্যার সময় লোকজন এই পথেই চলাচল করতেন। হঠাৎ রবিবার ব্রিজের এক পাশে বেড়া দেওয়ায় সেটাও বন্ধ হয়ে গেছে। এতে জনগণ দুর্ভোগের শিকার হয়েছেন।

 

এ ব্যাপারে এলজিইডির ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী আফ্রোজা খাতুন বলেন,আমাদের টাকাতেই ব্রিজটি তখন তৈরি হয় কিš‘ দক্ষিণ পাশের জায়গা ব্যক্তি মালিকানা হওয়ায় সেখানে অ্যাপ্রোচিং রোড করা যায়নি। তিনি আরো বলেন বিষয়টি অনেক পুরাতন তাই নতুন করে এলজিইডি সেখানে অর্থ খরচ করবে না। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন,এলজিইডি’র তৈরি ব্রিজ ব্যক্তি বন্ধ করলো বিষয়টি তার বোধগম্য নয়। তবে সোমবার সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার কথা তিনি জানান।

ফটো ক্যাপশন- ভাঙ্গুড়া(পাবনা): উপজেলার নৌবাড়িয়া পশ্চিমপাড়ায় এলজিইডি নির্মিত ফুট ব্রিজের দক্ষিণ পাশে অ্যাপ্রোচিং রোডে কাঠের গুল ফেলে ও বাঁশের বেড়া দিযে জনাসাধরণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION