1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিশ্বাস হয়নি সুশান্তের মৃত্যু নিয়ে চিকিৎসকদের রিপোর্ট কঙ্গনার - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড রাষ্ট্রায়ত্ত ৪৪ প্রতিষ্ঠান লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে Icon দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দায়িত্বে অবহেলা, শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর জয়পুরহাটে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ১ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

বিশ্বাস হয়নি সুশান্তের মৃত্যু নিয়ে চিকিৎসকদের রিপোর্ট কঙ্গনার

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৫৮৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে খুনের সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করে দিয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এমস)। কিন্তু এমসের রিপোর্ট অভিনেত্রী কঙ্গনা রানাউত বিশ্বাস করতে পারছেন না । এ ঘটনায় ফের সরব ‘কুইন খ্যাত’ এই অভিনেত্রী।

শনিবার দেওয়া দুটি টুইটবার্তায় কঙ্গনা সুশান্তের মৃত্যু নিয়ে তোপ দেগেছেন তিনি। লিখেছেন, ‘এক দিন সকালে ঘুম ভাঙল, তারপর আচমকা নিজেদের মেরে ফেললেন, তরুণ এবং অসাধারণ প্রতিভাসম্পন্ন মানুষদের ক্ষেত্রে এটা কখনও হতেই পারে না। সুশান্ত বলেছিলেন, তাকে ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হয়েছে। প্রাণের আশঙ্কা ছিল। মুভি মাফিয়ারা তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে, তাকে হেনস্থা করা হয়েছে। ধর্ষণের ভুয়ো অভিযোগে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সুশান্ত।’  এই টুইটে হ্যাশট্যাগ-এমস শব্দবন্ধটিও ব্যবহার করেছেন কঙ্গনা।

আত্মহত্যার রিপোর্ট আসার পরই কঙ্গনা বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন অন্য একটি টুইটেও। লিখেছেন, ‘সুশান্ত বার বার বলেছেন, নামী প্রযোজনা সংস্থা তাকে ‘ব্যান’ করেছে। কারা ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল? কেন গণমাধ্যমে ওকে ধর্ষক হিসেবে ভুয়া খবর প্রচার করা হয়েছিল? কেন মহেশ ভাট সাইকোঅ্যানালিসিস করছিলেন সুশান্তর?’ শনিবার চিকিৎসক সুধীর গুপ্তের নেতৃত্বে একটি দল অভিনেতার ময়নাতদন্ত এবং ভিসেরা রিপোর্ট পুনরায় পরীক্ষা করার পর সুশান্তের মৃত্যুর কারণ হিসাবে আত্মহত্যাকেই চিহ্নিত করেছেন। এই রিপোর্ট আসার পরই ফের কঙ্গনা সরব হলেন টুইটারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION