1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মহামারিতে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান কাদেরের - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মহামারিতে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান কাদেরের

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১০২২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

করোনা মহামারি সংকটে জনগণকে বাঁচানোর জন্য বিএনপিসহ সবাইকে দলমত নির্বিশেষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

ভাইরাস দলমত চেনে না উল্লেখ করে বিষোদগার আর সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। 

ওবায়দুল কাদের সোমবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে বলেন, সংকটকালে সাহস জোগানের পরিবর্তে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেওয়ার যে অপচেষ্টা করছে, তা বন্ধ করতে হবে। সরকার নাকি একলা চলো নীতিতে বিশ্বাসী— বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংকটের শুরু থেকেই শেখ হাসিনা দলমত নির্বিশেষে সবার সহযোগিতার আহ্বান জানিয়েছেন বারবার। 

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই করোনা মোকাবিলায় বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন। বিএনপি শুরু থেকে নিজেদের আইসোলেশনে রেখে লিপসার্ভিস দিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনা সরকার এবং আওয়ামী লীগ সংকটের শুরু থেকে জনগণের পাশে আছে। মুখের কথায় রাজনীতিতে চিড়া ভিজে না, বিএনপি জনরোষের ভয়ে বাধ্য হয়েই এখন একলা চলো নীতিতে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

সংক্রমণের উচ্চমাত্রার সঙ্গে তাল মিলিয়ে বিএনপির অপপ্রচারও চড়ছে উচ্চমাত্রায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অসহায় মানুষের জন্য তাদের মায়াকান্না বক্তৃতা বিবৃতিতেই সীমাবদ্ধ। বিএনপি একবার বলে কঠোর লকডাউন আবার বলে লকডাউনে মানুষ হয়রানির শিকার হয়, এখন আবার বলছে কারফিউ সমাধান নয়, ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে জানতে চেয়ে বলেন, সরকার কি বলছে কারফিউতে সমাধান?

 

বিএনপি সর্বত্র দুর্নীতির গন্ধ খুঁজে পায় উল্লেখ করে সেতুমন্ত্রী বিএনপিকে আক্রান্ত করা এটি নতুন ধরনের কোনো ভাইরাস সংক্রমণের লক্ষণ কিনা তা একমাত্র চিকিৎসকরাই বলতে পারবেন বলে মনে করেন। বিএনপির ঘ্রাণ শক্তিই এলেই দুর্নীতিগ্রস্ত এমনটি মনে করে ওবায়দুল কাদের জানান, যাদের যে কাজে আগ্রহ তাদের নজর সেদিকে থাকাই স্বাভাবিক!

 

শেখ হাসিনা সরকার জনকল্যাণে কাজ করছে, কোথাও অনিয়ম দেখলে কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, জনগণকে বাঁচানোই হচ্ছে এখন রাজনীতি। তিনি বলেন, মানুষ না বাঁচলে কাদের জন্য রাজনীতি করব? অথচ বিএনপি নেতারা মানুষ বাঁচানোর পরিবর্তে সরকারের সমালোচনা আর দুর্নীতির গন্ধ খোঁজাকেই এ সংকটকালে রাজনীতি হিসেবে চর্চা করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION