1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
করোনা রোগীদের জন্য ঢাকায় ১২০০ বেডের হাসপাতাল হচ্ছে - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

করোনা রোগীদের জন্য ঢাকায় ১২০০ বেডের হাসপাতাল হচ্ছে

  • Update Time : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪৬০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

প্রাণঘাতী করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১২০০ বেডের (শয্যা) একটি হাসপাতাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এই হাসপাতালটি বিএসএমএমইউর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে করা হবে।

শনিবার হাসপাতাল চালুর বিষয়ে রাজধানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী করোনা হাসপাতাল ও শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তারপরই ঢাকা শহরে আমরা ভবন দেখা শুরু করি। কাল (শুক্রবার) সারাদিন অনেক ভবন দেখা হয়েছে যেগুলোকে হাসপাতালে রূপান্তরিত করা যায়। এর মধ্যে এই কনভেনশন হলটিকে আমরা নির্ধারণ করেছি।

মন্ত্রী বলেন, এখানে সাধারণ শয্যা ছাড়াও করোনা রোগীদের চিকিৎসার জন্য ৪০০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং ৪০০ শয্যার হাই-ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থাকবে। একটি পৃথক হাসপাতাল হচ্ছে এখানে। এখানে করোনার চিকিৎসার জন্য সবচেয়ে ভালো হাসপাতালটি হবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION