1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
করোনা প্রতিরোধে গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের ব্যাপক প্রচার- প্রচারনা - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

করোনা প্রতিরোধে গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের ব্যাপক প্রচার- প্রচারনা

  • Update Time : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৮৫৪ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ করোনা (কোভিড-১৯) প্রতিরোধে সর্বস্তরের জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারনা শুরু হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা’র দিক নির্দেশনায় গত  মঙ্গলবার থেকে জেলা তথ্য অফিসের ৩ টি ইউনিট জেলা শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ প্রচার-প্রচারনা কর্মসূচী অব্যাহত রেখেছে। প্রচারণায় জনসাধারণকে সন্ধ্যা ৬ টা থেকে পরের দিন ভোর ৬ টা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যেতে নিষেধ করা হচ্ছে। এরপরও জরুরী প্রয়োজনে কেউ ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হচ্ছে। গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মোঃ মুঈনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মচারীদের নিয়ে ৩টি ইউনিটে বিভক্ত হয়ে জেলা শহর সহ আশপাশের এলাকায় এ প্রচার-প্রচারনা কর্মসূচি অব্যাহত রেখেছেন। উল্লেখ্য, দেশ জুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশে ইতোমধ্যেই সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন চলছে। তাই জনসচেতনতায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের দিকনির্দেশনায় জেলা তথ্য অফিসের এ উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION