পরিমল বিশ্বাস : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড়াইহাজারে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাএা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যােগে এই আয়োজন করেন।
এ সময় আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইঁয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
বর্ণাঢ্য র্যালীতি আড়াইহাজারের মঞ্জুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে আড়াইহাজার বাজার ও চৌরাস্তা গোল চত্তর এসে বর্ণাঢ্য র্যলিটি বক্তবের মধ্য দিয়ে শেষ হয় উক্ত র্যালীতে আড়াইহাজারে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে।
এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপির ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী সফলতা কামনা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি’র সকল নেতা-কর্মীদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। আজকে কেউ যদি সন্ত্রাস ও চাঁদাবাজী বা অন্যের ক্ষতি করতে চায়, তার বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা রাজপথে আছি এবং দলের পক্ষে সবসময় কাজ করে যাচ্ছি। বিএনপিকে আরো সুসংগঠিত করে সকল নেতাকর্মীরা ঐকবদ্ধ হয়ে কাজ করে যাব। আজ আড়াইহাজারের হাজার বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহনে মুখরিত হয়েছে পুরো আড়াইহাজার।
মাননীয় প্রধানমন্ত্রী ও প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বের হাতকে আরো শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করছি। সফল হউক বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সফল হউক বাংলাদেশ’।
এ সময় আরো উপস্থিত ছিলেন ,আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ’,নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান আবদু,আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন,আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার পৌরসভা বিএনপি’র সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন,সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি কবির হোসেন, আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান সাদেক,মোঃ অলিউল্লাহসহ আড়াইহাজার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply