1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শুরু হলো শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ - Bangladesh Khabor
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রী জয়পুরহাটে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসআরবি-৫ ‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান করি’ সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় তিনদিনের লালন স্মরণোৎসব শুরু হচ্ছে কাল শুরু হলো শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ গোপালগঞ্জে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ঢাকা রেঞ্জ ডিআইজি বাউফলে ৮০০ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

শুরু হলো শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৫ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে সনাতন ধর্মাবলম্বীদের জনপদ। শনিবার (১৭ অক্টোবর) থেকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। দেবী দুর্গার আরাধনা,পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠবে পূজামণ্ডপগুলো।

ইতোমধ্যে পূজাকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গোৎসব উপলক্ষে মণ্ডপগুলো সাজানো হয়েছে নানা রঙের আলোকসজ্জা দৃষ্টিনন্দন প্রতিমা ও বাহারি সাজে। পূজারীদের পদচারণা, ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে উৎসবের আবহ ছড়িয়ে পড়বে চারদিকে।

পূজাকে ঘিরে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উচ্ছ্বাস। পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

পূজামণ্ডপের সৌন্দর্যবর্ধন, দর্শনার্থীদের চলাচল এবং সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্টরা কাজ করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তাঁরা। শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উপাসনার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সম্প্রীতি সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক মিলনমেলায় পরিণত হয়। এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে ওঠে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন।

পূজার আনন্দ নির্বিঘ্ন করতে আয়োজকরা দর্শনার্থীদের শৃঙ্খলা বজায় রাখা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে,এমন প্রত্যাশা সবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION