1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ - Bangladesh Khabor
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ একটি চক্র সরকার ও দেশের ভাবমুর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : চাঁদাবাজি নিয়ে পাথরঘাটা থানার ওসিকে কঠোর নির্দেশনা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মনি।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। এ সময় পাথারঘাটা থানার ওসি মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন।

ওসিকে উদ্দেশে চিফ হুইপ বলেন, আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং যদি নির্মূল করতে না পারেন আপনি থাকবেন না। কিশোর গ্যাং সদস্যদের ধরে উলটিয়ে গাছে ঝুলাবেন। এ এলাকায় কোনো কিশোর গ্যাং থাকতে পারবে না।

তিনি বলেন, চাঁদাবাজির কোনো জায়গা পাথরঘাটায় নাই। ওসি সাহেব আপনাকে আমি এখানে বললাম চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে। সন্ত্রাসী আর দখলবাজ পাথরঘাটায় থাকতে পারবে না।

এছাড়াও ওসিকে নির্দেশ দিয়ে চিফ হুইপ বলেন, আমার নাম নিয়ে আউয়াল নামে এক ব্যক্তি কোথায় কী করার কথা বলে চাঁদা খেয়েছে। আউয়ালসহ আরও একজন এখন পলাতক। আউয়ালকে আপনি ধরবেন এবং সেই মামলায় গ্রেফতার দেখাবেন। চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো জায়গা নাই, সন্ত্রাসীদের কোনো দল নাই।

Advertisement

সভায় উপস্থিত সবার উদ্দেশে নূরুল ইসলাম মনি বলেন, আমার নাম নিয়ে যদি কেউ দখলবাজি করে, আমি টেলিফোন ধরতে পারি না, আপনারা আমাকে মেসেজ দিয়ে রাখবেন। আমি রাতে মেসেজ দেখি। কোস্টগার্ডের সোর্স যারা আছেন তারা সাবধান হইয়েন। প্রয়োজন হলে আমি সবাইকে গ্রেফতার করাব। তারা থানায়ও দালালি শুরু করেছেন, থানায় দালালি বন্ধ কইরেন।

সমুদ্রে মাছ শিকারে ট্রলিং ট্রলারের বিষয়ে কোস্টগার্ডসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, রাত ১২টার পরে যখন ম্যাজিস্ট্রেট চলে যায় তখন ট্রলিং শুরু হয়। এবং তখন বরফ কল চালু হয়। বাংলাদেশের অন্য যে কোনো জায়গায় ট্রলিং হলেও পাথরঘাটায় হবে না। এ ছাড়া পাথরঘাটায় যারা এখনো ট্রলিং করেন, তাদেরকে ট্রলিং না করারও অনুরোধ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, তারেক রহমান সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। পাথরঘাটা চরের একজন জেলে, একজন কৃষক কোন বিপদে আছে এবং সেই বিপদ থেকে উদ্ধার করার রাস্তা কী? তাকে স্বাবলম্বী করার রাস্তা কী? যার মেয়েটাকে বিয়ে দিতে পারে না, তার মেয়েটাকে বিয়ে দেওয়ার উপায় কী? যে মেয়েটা দক্ষ এবং যে ছেলেটা এমএ পাশ করে চৌকিদারের চাকরি চায় তাদের কাজে লাগানোর রাস্তা কী? এটা ভাবেন তারেক সাহেব। সেই ভাবনা থেকেই প্রথম কেবিনেট বৈঠকে প্রথম সিদ্ধান্ত নিয়েছেন সারা বাংলাদেশের কৃষকদের ১০ হাজার টাকার সুদসহ ঋণ মওকুফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION