1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসআরবি-৫ - Bangladesh Khabor
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রী জয়পুরহাটে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসআরবি-৫ ‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান করি’ সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় তিনদিনের লালন স্মরণোৎসব শুরু হচ্ছে কাল শুরু হলো শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ গোপালগঞ্জে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ঢাকা রেঞ্জ ডিআইজি বাউফলে ৮০০ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

জয়পুরহাটে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসআরবি-৫

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৪ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট : আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জয়পুরহাটে বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

জয়পুরহাটে এবার ৩০৯ টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে এ উৎসব উদ্‌যাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এসআরবি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জয়পুরহাট পৌরসভার মাদারগঞ্জ দুর্গামন্দিরসহ জেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন এসআরবি-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক। এ সময় তিনি মাদারগঞ্জ দুর্গামন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে উপহারসামগ্রী তুলে দেন।

পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা নিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক সাংবাদিকদের বলেন, এসআরবি সদস্যরা পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এছাড়া নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় এসআরবি সর্বদা প্রস্তুত আছে।

এ সময় উপস্থিত ছিলেন এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের কোম্পানি অধিনায়ক সাইদ আনোয়ার রাহি, স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. নুরুল হুদা এবং মাদারগঞ্জ দুর্গামন্দির কমিটির সভাপতি অমিত কুমার চৌধুরীসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION