কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারি জালে অগ্নিসংযোগ করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও শিল্পকলা একাডেমি মাঠে এ-সব জালে অগ্নিসংযোগ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আব্দুর রহমান রেহান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষ্ণুপদ রায়,রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচি উপস্থিত ছিলেন।
জালে অগ্নিসংযোগকালে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন কোটালীপাড়ায় যেসব অবৈধ চায়না দুয়ারি জাল রয়েছে সে সব জাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।আজ তারই অংশ হিসেবে আমতলী ইউনিয়নের বিভিন্ন জলাশয় থেকে ৪০ টি জাল উদ্ধার করে অগ্নিসংযোগ করা হয়েছে।
এর আগে উপজেলার আমতলী ইউনিয়নের বিভিন্ন জলাশয় থেকে ৪০ টি চায়না দুয়ারি জাল উদ্ধার করে গ্রাম পুলিশের সদস্যরা।
Leave a Reply