নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট তাঁর শশুর বাড়ী থেকে রাত ৯ টার দিকে স্ত্রীর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পাঁচবিবির আটুল গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন তমেজুল ইসলাম। এরপর থেকে আর পরিবারের সঙ্গে রাতে যোগাযোগ হয়নি।
শনিবার সকালের দিকে পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকার একটি আখক্ষেতে তমজেলু ইসলামের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। এসময় স্থানীয়রা পুলিশে খবর দিলে নিহতের স্বজন ও পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মোটরসাইকেল ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলমান আছে।
Leave a Reply