1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মারা গেছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি ও সিনিয়র অ্যাড. গোলাম মেহেদী - Bangladesh Khabor
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাট পৌরসভায় সাড়ে ৬ হাজার টাকা না দিলে মিলছে না নাগরিকসেবা বাণিজ্য মেলার নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি ও বিদ্যুৎ সংকট তৈরির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন মারা গেছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি ও সিনিয়র অ্যাড. গোলাম মেহেদী জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস শিগগিরই বিএনপির জাতীয় কাউন্সিল, মহাসচিব পদে আলোচনায় যারা তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রাতের মধ্যে ঝড়ের আভাস পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া আড়াইহাজারে বিএনপির ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত

মারা গেছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি ও সিনিয়র অ্যাড. গোলাম মেহেদী

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট এবং জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি গোলাম মেহেদী খান আর নেই।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের হীরাবাড়ি সড়কের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক (৮০) বছর। তিনি দীর্ঘদিন যাবত গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য ও পিপি হিসেবে অসংখ্য বিচার প্রার্থীদের ন্যায় বিচার পেতে সহযোগিতা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ সন্তান (১পুত্র ও ৩ কন্যা), নাতি নাতনী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গিয়েছেন।

এদিকে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট গোলাম মেহেদী খানের হঠাৎ মৃত্যুর খবরে জেলা জজশীপ, জেলা ম্যাজিস্ট্রেসী ও জেলা আইনজীবী সমিতিতে
শোকের ছায়া নেমে আসে। তাঁর রুহের মাগফেরাত কামনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. কাজী আবুল খায়ের, সাধারণ সম্পাদক এবং সরকারি কৌশুলী (জিপি) অ্যাড. এম এ আলম সেলিম, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. চৌধুরী খসরুল আলম, জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এম জুলকদর রহমান, গোপালগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাড. মোঃ তৌফিকুল ইসলাম সহ জেলা আইনজীবী সমিতির সকলে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার অনুষ্ঠিত
হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION