1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২ - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মেডিসিন ব্যবসায়ী হাদিউজ্জামান নিলু (৪৮) ও ব্যাংক কর্মকর্তা নাঈম শেখ (৩২) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের ঘাঘর ব্রিজের পশ্চিম পাশে পল্লী উন্নয়ন একাডেমির পুরাতন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাঘর বাজারের কাজ শেষে হাদিউজ্জামান নিলু ও নাঈম শেখ মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। তারা ঘাঘর ব্রিজের পশ্চিম পাশে পল্লী উন্নয়ন একাডেমির পুরাতন ভবনের সামনে পৌঁছালে গোপালগঞ্জ থেকে আসা যাত্রীবাহী লোকাল বাস ‘রাহবার পরিবহন’ (ঢাকা মেট্রো-৩৩-৯৬) এর সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনায় আহত হাদিউজ্জামান নিলুর পায়ে কনফার্ম ফ্র্যাকচার এবং নাঈম শেখের পায়ে ক্লোজ ফ্র্যাকচার হয়েছে। তাদের অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত হাদিউজ্জামান নিলু তারাশি গ্রামের মৃত মান্নান মাস্টার মন্নুর ছেলে। তিনি ঘাঘর বাজারের একজন ঔষধ ব্যবসায়ী। অপর আহত নাঈম শেখ কোটালীপাড়া ইউসিবি ব্যাংকের ঘাঘর শাখার অফিস সহকারী। তিনি চিতলমারী উপজেলার আজিম শেখের ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION