ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে দেলোয়ার ও রেজোয়ান হোসেন সনি নামে ২ যুবক গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের সীতামাতখুর গ্রামে ।
এলাকাবাসীরা জানান,মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ যুবকদের রক্ষা করতে স্থানীয় কতিপয় সচেতন যুবকরা ওই এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং নিয়মিত টহল দেয়।
ওই গ্রামের রনি, জনি ও রানা তিন সহোদর ভাই এ ব্যবসার সঙ্গে জড়িত।তাদের পিতার নাম আব্দুল মান্নান ওরফে মানো। তারা এর আগে কসাই এর ব্যবসা করত। পরবর্তীতে অধিক লাভের আশায় কসাই এর ব্যবসা ছেড়ে মাদকের ব্যবসা শুরু করে।
স্থানীয় যুবকদের মাদকবিরোধী টিম তাদেরকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে গেলে ও মাদক কারবারে বাধা দিতে গেলে তারা তিন ভাই তাদের স্ত্রীসহ ও আফতাব নামক এক ব্যাক্তি একসাথে গরু জবাই করা চাকু,রামদা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে।
এতে দা এর কোপে দেলোয়ারের একটি হাত প্রায় দ্বিখণ্ডিত হয়ে যায়। তাকে বাঁচাতে অপর-যুবক রেজোয়ান হোসেন সনি এগিয়ে গেলে তাকেও তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তার বৃদ্ধাঙ্গুলি কেটে যায এবং গলায় আঘাত প্রাপ্ত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকাবাসী তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
সেখান দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজন।
এ ঘটনার সময় এলাকাবাসীরা পাঁচবিবি থানা পুলিশকে বিষয়টি তাৎক্ষণিকভাবে অবহিত করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তামবিরুল ইসলাম সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ ফোর্স পাঠান কিন্তু ততক্ষণে ঘটনাস্থলে থেকে অপরাধীরা পালিয়ে যায়। পরবর্তীতে এ সংক্রান্ত পাঁচবিবি থানায় একটি এটেম টু মার্ডার মামলা দায়ের করা হলে পুলিশ জনি নামের এক ভাইকে গ্রেফতার করে কোট হাজতে প্রেরণ করেছে বলে জানা গেছে।
Leave a Reply