1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ব্যবসায়ীকে মারধর এবং চোখ তুলে নিয়েছে প্রতিপক্ষ - Bangladesh Khabor
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংস্কারের বকেয়া রেখেই সরকার নতুন বছরের হালখাতা খুলেছে: নাহিদ ইসলাম ‘হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো’—বক্তব্যে আসলে কী বোঝাতে চেয়েছেন জামায়াত আমির দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা গাছে আম-জাম ধরলে পাঠাবেন: কৃষকদের প্রধানমন্ত্রী আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড পেয়ে উচ্ছ্বসিত কৃষক-কৃষাণী মিরপুরে তেল নেয়াকে কেন্দ্র করে দুই বিএনপি নেতার মুখোমুখি তর্ক: ভিডিও ভাইরাল ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি : শিক্ষা প্রতিমন্ত্রী

বাউফলে ব্যবসায়ীকে মারধর এবং চোখ তুলে নিয়েছে প্রতিপক্ষ

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৭২ জন পঠিত

বাউফল(পটুয়াখালী)থেকে শাকের আমিন 

পূর্ব বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের মিন্টু মৃধা (৩৫) কে তার ডান চোয়াল, ডান হাত ও ডান পা কুপিয়ে গুরুত্বর জখমসহ তার একটি চোখ তুলে দিয়েছে প্রতিপক্ষ।মিন্টুকে আশঙ্কাজনক অবস্থা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনাটি ঘটেছে ১২ সেপ্টেম্বর দুপুরের দিকে মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা বাজারে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র থেকে জানা গেছে, মিন্টু মৃধার সাথে দ্বিপাশা গ্রামের মৃত. ফজলে করিম মাতুব্বরের ছেলে প্রতিপক্ষ মিজানুর রহমান মাতুব্বরের সাথে মিন্টুর ঘেরের মাছ লুট করে নেয়ার ঘটনা নিয়ে পাল্টাপাল্টি মামলা চলে আসছিল। মিজানুরের দেয়া একটি মামলায় ইতিপূর্বে মিন্টু মৃধা জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসেন। ঘটনার দিন দুপুর ১২টার দিকে মিন্টু মৃধা দ্বিপাশা বাজার উচা পুল লিটন মোল্লার দোকানে চা খাচ্ছিল এমন সময় ওই মিজানুর মাতুব্বর (৪০) তার ভাই সোহেল মাতুব্বর (৩৭) ও একই গ্রামের মৃত. সুলতান মৃধার ছেলে মিজানুরের শালক শাহিন মৃধা (২৮) এবং মিজানুরের ভগ্নিপতি কনকদিয়া গ্রামের মেহের আলী’র নেতৃত্বে ৪-৫ জন ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে মিন্টুর উপর হামলা চালায় এবং এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুত্বর জখম করে।
একপর্যায় সন্ত্রাসীরা মিন্টু মৃধার বাম চোখ খুঁচিয়ে তুলে ফেলে। ডান চোখটিও নষ্ট করার চেষ্টা করে। ধারালো অস্ত্রের আঘাতে মিন্টু মৃধার ডান চোয়াল মারাক্তক জখম হয়। এ ছাড়াও তার ডান পা ও ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যায়।

জরুরী বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, মিন্টু মৃধার বাম চোখটি খুচে তুলে ফেলা হয়েছে। এ ছাড়া তার অন্যান্য জখমও গুরুতর। তার অবস্থা শংকটাপন্ন অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে বাউফল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন প্রতিবেদককে বলেন, ঘটনাটি শুনেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এব্যাপারে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Attachments area

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION