1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় ট্রলি চাপায় শিশু নিহত - Bangladesh Khabor
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

কুষ্টিয়ায় ট্রলি চাপায় শিশু নিহত

  • Update Time : সোমবার, ৩ মে, ২০২১
  • ৫৭৩ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি !!! শাহীন আলম লিটন, 
কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলির চাপায় আবির (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার (০৩ মে) দুপুর সাড়ে  ১২টার দিকে দৌলতপুর উপজেলার চাবনাই নারানপুর গাইনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার কাজীহাটা গ্রামের মিল্টনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চাবনাই নারানপুর গাইনপাড়া এলাকায় রাস্তায় খেলা করার সময় দ্রতগামী একটি স্যালো ইঞ্জিন চালিত অবৈধ ট্রলি (ষ্টিয়ারিং) শিশু আবিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করলেও ঘাতক ট্রলি ও ট্রলির চালককে আটক করতে পারেনি। নিহত শিশু আবির চাবনাই নারানপুর গাইনপাড়ায় তার নানা নকিম উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিল।দৌলতপুর থানার  ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, ষ্টিয়ারিংয়ের চাপায় আবির নামে ৮ বছরের এক শিশু মারা গেছে। শিশুটি নানার বাড়িতে বেড়াতে এসছিল। তবে ষ্টিয়ারিং বা ষ্টিয়ারিংয়ের  চালককে আটক করা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION