কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়১২৪পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খলিল সরদার (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠী গ্রামের একটি ইটের সোলিং সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে কালিশুরী ইউনিয়নের কামারখালী থেকে রাজাপুরগামী ইটের সোলিং সড়কে অভিযান চালান। এ সময় কবিরকাঠ গ্রামের শাহিন সিকদারের বাড়ির সামনে থেকে খলিল সরদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১২৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার খলিল সরদার কবিরকাঠী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত ওয়াজেদ আলী সরদার এবং মায়ের নাম মৃত ফিরোজা বেগম।
এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি বাউফল থানার মামলা নম্বর-১৯, জিআর-৩৭১, তারিখ ৬ অক্টোবর ২০২৬। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২৪টি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Leave a Reply