1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ, যুবদল নেতা দিদার বহিষ্কার - Bangladesh Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তালিকা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে, পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ বার্তা বাউফলে ১২৪ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ জেলায় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদেরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট বাউফলে গ্রাম পুলিশদের অভিযোগ প্রতিকার বিষয়ে প্রশিক্ষণ পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ, যুবদল নেতা দিদার বহিষ্কার গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি বাড়ল স্বর্ণের দাম ‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার

পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ, যুবদল নেতা দিদার বহিষ্কার

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৫ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধি: পেশিশক্তি প্রদর্শন করে হিরণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফাকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার দাড়িয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) কেন্দ্রীয় যুবদল এ সিদ্ধান্তের কথা জানায়।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দিদার দাড়িয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত দিদার দাড়িয়ার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দিদার দাড়িয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় যুবদল।

কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িত কারও স্থান যুবদলে নেই।” তিনি বলেন, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তের প্রতি তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে।

তবে বহিষ্কারের বিষয়ে দিদার দাড়িয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কমেন্ট ও পোস্টের কারণে কিছু লোকের সঙ্গে আবু হানিফার হাতাহাতির ঘটনা ঘটে। পুরো ঘটনা না জেনেই আমাকে বহিষ্কার করা হয়েছে।” তাঁর দাবি, ঘটনার প্রকৃত পরিস্থিতি বিবেচনা না করেই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION