1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর কোটালীপাড়ার উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর আলোচনা সভা ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর

সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা

  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে মিরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ স্মরণসভায় অনুষ্ঠিত হয়। দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সসম্পাদক ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। গত ১৯ আগস্ট ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে তিনি সপরিবারে নিহত হন। তাঁর আকস্মিক মৃত্যুতে সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত শিখা ইন নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্ত্রী, শিশু পুত্র ও শ্বশুরসহ সাংবাদিক দেবাশীষ দত্ত নিহত হন। মর্মান্তিক এ ঘটনায় বাংলাদেশ ও ভারতের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।
স্মরণসভায় বক্তারা বলেন, সাংবাদিক দেবাশীষ দত্ত ছিলেন একজন পেশাদার ও দায়িত্বশীল গণমাধ্যমকর্মী। তাঁর অকালমৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর স্মৃতি ও সাংবাদিকতায় অবদান সহকর্মীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
স্মরণসভায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজকের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক গাজী মাহবুব রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুন্নবী বাবু, মাটির পৃথিবী পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম.এ. জিহাদ, রাজশাহীর হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও দৈনিক আজকের আলো’র মিরপুর প্রতিনিধি শাহীন আলম লিটন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহরিয়ার ইমন রুবেল,খোলা কাগজের কুষ্টিয়া প্রতিনিধি  সৌরভ হোসেন, মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার রিপন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং সদস্য ও আদিবাসী অধিকার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাশেদুল ইসলাম।
এছাড়াও মিরপুর উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা স্মরণসভায় উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিক দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION