1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ - Bangladesh Khabor
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং সিন্ডিকেট ভেঙে দিয়ে ন্যায্যমূল্যে সরাসরি কৃষকদের মাঝে ইউরিয়া সারসহ সকল সার ও কীটনাশক সরবরাহের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন কমরেড মনজুর আলম মিঠু, জাহেদুল হক ও সবুজ মিয়া।
বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়ছে। তাদের দাবি, ভ্যাট-ট্যাক্স ও শুল্ক কমিয়ে জ্বালানি তেলের দাম আগের অবস্থায় রাখা সম্ভব হলেও সরকার তা করেনি।
বক্তারা আরও অভিযোগ করেন, আমলা-মন্ত্রীদের তোষণ এবং বিভিন্ন প্রকল্পে ব্যয়ের কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তারা অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।
এ সময় ইউরিয়া সারের সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নেতৃবৃন্দ। তারা সার ও কীটনাশক সরবরাহের ক্ষেত্রে সিন্ডিকেট ভেঙে দিয়ে ন্যায্যমূল্যে সরাসরি কৃষকদের কাছে ইউরিয়া সারসহ সকল সার ও কীটনাশক সরবরাহের দাবি জানান।
এ ছাড়া সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ-হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে বক্তারা সরকারের সমালোচনা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION