বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ১ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও ১৬০০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
১২ আগষ্ট বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে সাদিপুরে ১ টি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয়। ও চান এন্ড সুর্য ফিলিং স্টেশন সংলগ্ন কালভার্টের ভিতরে ও মিরেরটেক বাজারে, ও মসজিদ সংলগ্ন এলাকায় ১৬০০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ, ও সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়াল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
চুনা কারখানা এক্সকেভেটর মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয়।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply