1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি - Bangladesh Khabor
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৪৫ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার ২০২৬ সালের গভর্নিং বডি নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বাতিল এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
আবেদনে অভিযোগ করা হয়েছে, গত ৩০ জুলাই অনুষ্ঠিত গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সংবিধি-২০২৩ অনুযায়ী পরিচালিত হয়নি। সংবিধির ১১.৪-এর ‘জ’ বিধি অনুযায়ী একজন ভোটার তিনটি ক্যাটাগরিতে তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকলেও নির্বাচন পরিচালনাকারীরা একজন ভোটারকে মাত্র একজন প্রার্থীকে ভোট দিতে বাধ্য করেন। এতে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, ভোটার তালিকায় মৃত ব্যক্তিকে জীবিত দেখানো, একই ব্যক্তির নামে একাধিক ভোটার অন্তর্ভুক্ত করা এবং ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা করা হয়েছে।
এ ছাড়া মাদ্রাসার অধ্যক্ষ ও প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে যোগসাজশ করে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, অধ্যক্ষ নিজের এক আত্মীয়কে বিজয়ী করার উদ্দেশ্যে ছাত্রাবাসের শিক্ষার্থী ও শিক্ষকদের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তার করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাকিম বলেন,“আমরা নিয়ম মেনেই নির্বাচন পরিচালনা করেছি। অভিযোগের কোনো সত্যতা নেই।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন,  সবকিছু নিয়মকানুন ও আইন মেনেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
তবে অভিযোগকারী পক্ষের দাবি, নির্বাচনে সংঘটিত অনিয়মের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে নির্বাচন বাতিল এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION