1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৫ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : ‘জুলাই সনদ’ ও গণভোট কার্যকর করার দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগষ্ট)দলটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

শনিবার বিকাল ৫ টায় কোটালীপাড়া উপজেলা চত্বরের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহুয়া চত্ত্বরে শেষ হয়।

মিছিল শেষে মহুয়া চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের গোপালগঞ্জ জেলা ইউনিটের সদস্য মাওলানা আবুল বাসার শেখ, মাওলানা নুরুল ইসলাম মীর, মাওলানা ফরিদুদ্দিন মাসুদ, জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি সমশের আলী মোল্লা।

বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একই সাথে দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ‘জুলাই সনদ’ ও গণভোপ বাস্তবায়নের ওপর জোর দেন তারা।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কোটালীপাড়া পৌর জামায়াতের সভাপতি আক্তার দাড়িয়া, রাধাগঞ্জ ইউনিয়ন সভাপতি মাওলানা মামুনুর রশীদ, আমতলী ইউনিয়নের সভাপতি মাওলানা আছলামুদ্দীন, শুয়াগ্রাম ইউনিয়ন সভাপতি ফরিদুজ্জামান তরুন, কান্দি ইউনিয়ন সেক্রেটারি মোতালেব মোল্লা সহ শতাধিক নেতা কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION