1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে এলজিইডি'র সড়ক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে এলজিইডি’র সড়ক দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির বিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক বন্দর উপজেলায় ২টি চুনা কারখানা ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা

টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে এলজিইডি’র সড়ক

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৫ জন পঠিত

কেএম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের আড়জুড়ি মৌজায় সরকারি খাস জমি থেকে ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে টুঙ্গিপাড়া উপজেলার ৪নং পাটগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমরুল শেখের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, গত ৪ থেকে ৫ দিন ধরে মধুমতি নদীর তীরবর্তী সরকারি খাস জমি থেকে অবাধে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।
এলাকাবাসীর দাবি, মাটি কাটার ফলে পাশের এলজিইডি’র কার্পেটিং সড়ক ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া ভারী যানবাহন চলাচলের কারণে রামচন্দ্রপুর ৮নং ওয়ার্ডের সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আড়জুড়ি মৌজার নদীর পাশের সরকারি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাকযোগে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি সড়কের স্থায়িত্বও হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসী।

ঘটনাস্থলে থাকা ভেকু চালক হেলাল সাংবাদিকদের বলেন, “আমার গাড়ি চুক্তি করে নিয়ে এসেছেন ইমরুল। আমরা রাস্তার পাশ থেকে যে মাটি কাটছি, পরে আবার ভরাট করে দেবো।”
এলজিইডি’র সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “রাস্তার কিছু ক্ষতি হচ্ছে, তবে এ বিষয়ে আমাদের কিছু করার নেই।”
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি খাস জমি থেকে মাটি কাটার পাশাপাশি ভারী যন্ত্রপাতি চলাচলের কারণে সরকারি সড়কের বড় ধরনের ক্ষতি হচ্ছে। এতে সরকারের অর্থের অপচয় হচ্ছে এবং এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়ছেন। তাদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে অভিযুক্ত ইমরুল শেখের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, “হ্যাঁ, মাটি আমি কাটাচ্ছি। আমি এখন ব্যস্ত আছি, পরে আপনাদের সঙ্গে কথা বলবো।”

টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, “বিষয়টি আমার জানা ছিলো না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন শেখ বলেন, “ইমরুল পাটগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সরকারি খাস জমি থেকে মাটি কাটার বিষয়টি আমি জানতাম না। তার সঙ্গে কথা বলে খোঁজ নেওয়া হবে।”

এদিকে স্থানীয়রা অবিলম্বে সরকারি খাস জমি থেকে মাটি কাটা বন্ধ, ক্ষতিগ্রস্ত এলজিইডি’র সড়ক দ্রুত সংস্কার এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION