1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা, ঠিকাদারি প্রতিষ্ঠানের সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান ২৪-এর আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া: জামায়াত আমির বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা খুলনার চাঞ্চল্যকর ডাবল মার্ডারের আরও দুই আসামী গ্রেফতার দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা যাবে না: গণপূর্তমন্ত্রী কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের ৪ সদস্যের সৎকার ও দাফন সম্পন্ন ; শোকস্তব্ধ গণমাধ্যম অঙ্গণ ২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোটালীপাড়া ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচন : সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল

কোটালীপাড়ায় সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা, ঠিকাদারি প্রতিষ্ঠানের সংবাদ সম্মেলন

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৫২ জন পঠিত

আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মরত বিতর্কিত সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে অনৈতিকভাবে চাঁদা দাবি অভিযোগে আদালতে মামলা এবং মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সরকার ও ঠিকাদার প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৮ জুন) বিকেল ৩টায় কোটালীপাড়া উপজেলা রিপোর্টার্স ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স জাকাউল্লা অ্যান্ড ব্রাদার্স প্রতিষ্ঠানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিনিধি ইয়াছিন মিয়া।

সংবাদ সম্মেলনে ইয়াছিন মিয়া জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে কোটালীপাড়া উপজেলার সিকির বাজার হতে চিত্র পাড়া এলাকা পর্যন্ত ১২৬৫ মিটারের একটি সড়ক মেরামত কাজের দায়িত্ব পায় তাদের প্রতিষ্ঠান। কাজ চলাকালীন সময়ে স্থানীয় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল তাদের কাছে এসে অনৈতিকভাবে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে গুজব ছড়ায় সাংবাদিক জুয়েল।
এই ঘটনার প্রেক্ষিতে ইয়াছিন মিয়া বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলকে বিবাদী করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে।

এর আগে কোটালীপাড়া উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. ফয়েজ খন্দকার উক্ত সড়কটি সরজমিনে পরিদর্শন ও তদন্ত করেন।

তদন্ত শেষে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, সড়ক নির্মাণে কোনো ধরনের ত্রুটি বা অনিয়ম পাওয়া যায়নি।
ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানটি এই অপপ্রচার ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION