1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৫২ জন পঠিত

আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : ❝সেবার ব্রতে চাকরি ❞ এই স্লোগানে বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) ক্যাডেট এএসআই-নিরস্ত্র (নারী/পুরুষ) পদে নিয়োগের লক্ষ্যে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে গোপালগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ হাবীবুল্লাহ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই-নিরস্ত্র (নারী/পুরুষ) পদে নিয়োগ-২০২৬ এর ১ম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২য় দিনের ইভেন্ট পুরুষ ১৬০০ মিটার ও নারী ১০০০ মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ—একটি মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে। দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের ৩য় দিনের পরীক্ষার প্রস্তুতি বিষয়ে ব্রিফ করেন এবং আগামীকাল (২৬ জুন) সকাল ৮টায় মাঠ পরীক্ষায় অংশগ্রহণের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার উপযোগী পোশাক পরিধান করে মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন।

এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, গোপালগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্তকর্তাগণসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট গোপালগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION