পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে কাঁচপুর সিনহা স্কুল এন্ড কলেজে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সিনহা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আলীম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনহা স্কুল এন্ড কলেজের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ ভট্টাচার্জ, ও আমন্ত্রিত অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন সালু উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এসময় শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক আশরাফ উল্লাহ, শিক্ষক সাঈদ মোঃ কামরুল, আজহারুল ইসলাম সুমন, রুবি আক্তার ও বিদায় শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন।
এসময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে দোয়ায় অংশ নিয়েছেন।
অত্র প্রতিষ্ঠানের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ৩টি শাখা থেকে প্রায় ২০০জন শিক্ষার্থী এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিবে বলে জানা গেছে।
এ সময় বক্তারা বলেন, আগামী ২ জুলাই সারাদেশে এইচ এস সি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় যারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য শুভ কামনা ও দোয়া রইলো। এবং সিনহা স্কুল এন্ড কলেজ থেকে এ বছর ২০০ জন অংশগ্রহণ করবেন তাদের জন্য দোয়া কামনা করি যেন সকলেই ভালো পরীক্ষা দিয়ে একটি রেজাল্ট করে বিদ্যালয়ের সুনান বয়ে আনবে।
Leave a Reply