1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১৯ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে তসলিমা আক্তার মিম (৯) ও রবিউল ইসলাম রফি (৯) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। একসঙ্গে গোসল করতে নেমে একই সঙ্গে প্রাণ হারানো দুই শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত তসলিমা আক্তার মিম ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং রবিউল ইসলাম রফি জহুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে শিশুদুটি। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ তাদের কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে দুই শিশুরই প্রাণ চলে গেছে।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশু একসঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একসঙ্গে দুটি নিষ্পাপ প্রাণের এমন করুণ মৃত্যুতে পশ্চিম ছাপড়হাটী গ্রামে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। যে পুকুরে খেলতে খেলতে নেমেছিল দুই শিশু, সেই পুকুরই কেড়ে নিল তাদের জীবন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION