1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - Bangladesh Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান পদ্মা ব্যারেজও হবে, দ্বিতীয় পদ্মা সেতুও দরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী রূপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ মঞ্চে নয়, নেতাকর্মীদের সারিতে বসে মতবিনিময় করলেন শিক্ষামন্ত্রী মন্ত্রীদের ১০ লাখ এমপিদের ৫ লাখ টাকা বেতনের প্রস্তাব প্রতিমন্ত্রীর ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৯৫ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আয়োজনে বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পাঁচুড়িয়া এলাকার সদর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফিরে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। এ সময় তিনি নেতাকর্মীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এরপর বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কাজী আবুল খায়ের, বিএনপি নেতা জিয়াউল কবির বিপ্লব, অ্যাড. মোঃ তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুর রহমান দারা, জেলা যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব প্রমুখ।

এ সময় বক্তারা মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION